প্রথম পর্বে হোমিওপ্যাথির ব্যাপারে সম্যক কিছু ব্যাপারে পরিচয় ঘটেছে।সেখানে পাই হোমিওপ্যাথির মূল নিয়ম এটাই-ল অফ সিমিলারিটি বা সদৃশ বিধান।
হ্যানিমনের মতে মানুষের আধ্যাত্মিক শক্তি হ্রাস পেলে রোগের লক্ষণ প্রকাশ পায়।
আসুন "আধ্যাত্মিক" শব্দের সাথে একটু এগিয়ে যাই। আধ্যাত্মিক শব্দের অর্থের দিকে দেখলে যা পাবো তা হলো- আত্মা হইতে আগত; ধর্ম বিষয়ক, ব্রহ্ম বিষয়ক। এখান থেকে আর একটু এগোলে যে শব্দ যুগল পাওয়া যায় তা হলো "আধ্যাত্মিক বিশ্বাস"।আধ্যাত্মিক বিশ্বাস এর ব্যাপারে উইকিপিডিয়ার ছোট সজ্ঞাকে উথাপন করা যায় "আধ্যাত্মিক বিশ্বাস হল কোন বস্তু, সত্ত্বা, জীব, দেবতা, ধর্মীয় মূলনীতি এবং দৃঢ়ভাবে সমর্থিত কোন বিষয়ের উপর আস্থা বা বিশ্বাস। এটি এমন বিশ্বাসও হতে পারে যার কোন প্রত্যক্ষ তথ্যসূত্র বা প্রমাণ নেই।"আপাত সাধারণ দৃষ্টিতে যদি ভাবা হয় এমন একটা প্রশ্ন হামেশায় আসে তা হলো "তাহলে ধর্ম বিষয়ক,আত্মা হতে আগত বা ব্রহ্ম বিষয়ক শক্তির হ্রাস পেলেই একজনের মাঝে রোগের লক্ষণ প্রকাশ পায়?
হ্যানিমনের উথাপিত বক্তব্য বর্তমানে বিজ্ঞানের চোখে এনে একটু বিশ্লেষণ করলে বোঝা যায় রোগের লক্ষণ প্রকাশের জন্য যার শরীরে রোগ হওয়ার উপক্রম ঘটবে অবশ্যই সেখানে বাহ্যিক কিছুর আগমন ঘটে,আর এই বাহ্যিক হোস্ট বডির আগমনে শরীরের সুস্থ অংশ আক্রান্তের ফলে বা কোষের সাধারণ অবস্থার বিচ্যুত হতে থাকলে শরীরে বিভিন্ন অস্বাভাবিক লক্ষণ দেখা দিতে পারে,আর এই লক্ষণ গুলো থেকে রোগের উদ্ভব বোঝা যায়।এখানে আধ্যাত্মিক কোন শক্তির হ্রাসের কারণে রোগের লক্ষণ প্রকাশ পায়নি। কারণ রোগ কোন কিছুর উপর কম আস্থা বা বিশ্বাস এর জন্য আসে না।
আধ্যাত্মিক শক্তির ব্যাপারে আর একটু মুক্তমঞ্চে উথাপন করলে যে প্রশ্ন  আসে "আধ্যাত্মিক শক্তি বাড়ানো বা কমানোর কোন উপায় আছে?" আরো প্রশ্ন আসে আধ্যাত্মিক শক্তি আর আধ্যাত্মিকতা কি একই?। পাঠকের জন্য এই  প্রশ্নগুলো  ভাবনার খোরাক মেটানোর  জন্য উথাপন করে রাখা হলো।
যেহেতু হোমিওপ্যাথির মূল নিয়ম '-- ল অফ সিমিলারিটি। এরই প্রেক্ষিতে অভিজ্ঞতাবাদের বিষয় এসেই যায়।
অভিজ্ঞতাবাদের ব্যাপারে একটু সামনে এগোই- জ্ঞানের উৎপত্তি কোথায় থেকে ঘটে এই রকম যদি প্রশ্ন করা হয় তাহলে এর উত্তর আমাদের মত সাধারণের কাছে কীভাবে আসে?
-একজন স্কুল পড়ুয়া শিক্ষার্থীর কাছে  জিজ্ঞেস করলে  সে হয়তো বলতে পারে - সৃষ্টিকর্তা দিয়ে দেয়।
-একজন হাইস্কুল পড়ুয়া শিক্ষার্থীর কাছে জিজ্ঞেস করলে  সে হয়তো বলতে পারে-চারপাশ থেকে বিভিন্ন জিনিস দেখে। 
-একজন কলজে পড়ুয়া শিক্ষার্থীর কাছে জিজ্ঞেস করলে  সে হয়তো বলতে পারে-বই পড়া থেকে। 
-একজন শিক্ষকের নিকট এই প্রশ্নের উত্তরটা কেমন হতে পারে?(পাঠক আপনার চিন্তার বহিপ্রকাশ করুন মন্তব্য বক্সে)
এই প্রশ্নের উত্তরের ব্যাপারে বিভিন্ন দার্শনিকের কাছে ভিন্ন ভিন্ন মতের উত্তর রয়েছে। সেই সকল ভিন্ন ভিন্ন মতের মাঝে উল্লেখযোগ্য যে কয়েকটি মত রয়েছে তার মাঝে চারটি বেশ গ্রহণযোগ্য । 
এক) অভিজ্ঞতাবাদ
দুই)স্বজ্ঞাবাদ 
তিন)বুদ্ধিবাদ 
চার)বিচারবাদ 

  • বুদ্ধিবাদ থেকে উথাপিত উত্তর হলো-বুদ্ধিই সকল জ্ঞান লাভের উৎস।এই কথার প্রতি সমর্থিত দার্শনিকের মাঝে রয়েছে পাশ্চাত্যের প্রথম আধুনিক দার্শনিক রেনে ডেকার্ট,এরপর আছেন জার্মান দার্শনিক ক্রিস্টিয়ান উল্ফ,এরপর জার্মান দার্শনিক গট‌ফ্রিড ভিলহেল্ম লিবনিজ সহ আরো প্রমুখ।
  • অভিজ্ঞতাবাদ থেকে উথাপিত উত্তর হলো-ইন্দ্রিয় অভিজ্ঞতাই হলো জ্ঞান লাভের উৎস।এই সঙ্গার প্রতি সমর্থিত দার্শনিকের মাঝে রয়েছে ইংরেজ দার্শনিক জন লক,আইরিশ দার্শনিক জর্জ বার্কলি, এছাড়াও স্কটিশ দার্শনিক ডেভিড হিউম সহ আরো প্রমুখ।
  • জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট সমর্থিত বিচারবাদ অনুসারে বুদ্ধি আর অভিজ্ঞতার সমষ্টিই হলো জ্ঞান। 
  • আর স্বজ্ঞাবাদ থেকে উথাপিত উত্তর হলো-সাক্ষাৎ প্রতীতিই হলো জ্ঞান লাভের উৎস।এই সঙ্গা ফরাসি দার্শনিক অঁরি বের্গসন এর সমর্থিত
অভিজ্ঞতাবাদের মতে অভিজ্ঞতাই জ্ঞানের উৎস।এই বক্তব্যটা হ্যানিমনের --সাদৃশ বিধানের সাথে সমার্থক ধরা যায়।কারণ হ্যানিমন তার নিজের উপর সিঙ্কোনা গাছের ছাল থেকে ঔষধ বানিয়ে নিজে খেয়েছিলেন এবং সেখান থেকে নিশ্চিত হয়েছিলেন।এটা ছিলো তার অভিজ্ঞতা থেকে প্রাপ্ত ফলাফল।
কিন্তু বিজ্ঞানের চোখে এটা কেমন? দর্শনের অভিজ্ঞতাবাদ কী বিজ্ঞানের পর্যবেক্ষণতুল্য?( এই প্রশ্নগুলো আলোচনা নিয়ে এখানে প্রসিড করবো না এখনই, যদি কোন পাঠক উৎসাহী হয়ে মন্তব্যে এই ব্যাপারে জানতে চাওয়ার মতামত প্রকাশ করেন তাহলে এই ব্যাপারে ব্যক্তিগত দিক থেকে আলোচনার অবস্থা দেয়ায় যায়)
সিনকোনা গাছের ছাল খেলে কাঁপুনি দিয়ে জ্বর হয়,আর এই সিনকোনা গাছের ছালই আবার ম্যালেরিয়ার ঔষধ।( এখানে বলে রাখা ভালো সিনকোনা উদ্ভিদের প্রায় ২৫ টি প্রজাতি এখন পর্যন্ত চিহ্নিত করা হয়েছে।আর সকল প্রজাতিই ঔষধীগুন সম্পূর্ণ নয়।এর ক্ষতির মাত্রা অনেক বেশী ,চুলকানী , মাথা ব্যাথা, বোমী, ক্ষুধামন্দা, অসুস্থতা , চোখে ঝাপসা দেখা ,খাবারের পরে মারাত্মক খারাপ অবস্থা তৈরী হয়, ভ্রুনের বিকৃতি হতে পারে,রক্তের হিমগ্লোবিন ভেংগে যায়, কানে কম শোনের, হিনমন্নতা, মানসিক রোগ, ভুলে যাওয়া, উচ্চ রক্তচাপ, ECG পরিবর্তন।)
এদিকে আর্সেনিককে আমরা  একটা মৌল হিসেবে চিনি,কিন্তু যখন এই আর্সেনিক পানির সাথে মাত্রার বেশি পান করা হয়ে যায় তখন  মানব শরীরে এটার বিষক্রিয়া প্রকাশ হতে শুরু করে-জ্বর, বমি, মাথা ব্যথা, শরীরে অস্বাভাবিক ব্যথা, রক্ত আমাশয় এবং উদরাময়কে এ রোগের লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
১৮৫৭ সালের ১২ই ডিসেম্বর এ এই আর্সেনিককে কলেরার ঔষধ হিসেবে ব্যবহার এর জন্য আর্টিকেল প্রকাশিত হয়।আর সেই প্রেক্ষিতে বলা যায় এই প্রাণঘাতী আর্সেনিকও কলেরার ঔষধ। ( আর্টিকেলটি এখানে পাবেন। 
এইভাবে হোমিওপ্যাথিতে অভিজ্ঞতার দরুন ঔষধ নির্বাচনের অবস্থা অব্যহত থাকে সেই সময়।

কিছু কিছু ঔষধ হোমিওপ্যাথিতেও পাওয়া যায় যা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সমতুল্য মনে করে চিকিৎসা চালায় কিন্তু এগুলো সম্পূর্ণ যথার্থ নয়-এর জন্য যে নামটি প্রথমেই আসে তা হলো "আর্নিকা"। 
আর্নিকা এর প্রচলিত নাম "আর্নিকা মন্টানা"।
আর্নিকা মন্টেনার আরো  প্রচলিত নামের একটা হলো "wolf's bane" অর্থাৎ ব্যাঘ্র-নাশক । মধ্য ইউরোপে এটি প্রচুর পরিমাণে জন্মে । হোমিওপ্যাথির জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যান, ডা. কনস্টেনটাইন হেরিং, ডা. ক্যারল ডানহাম প্রমুখ প্রসিদ্ধ চিকিৎসকগণ এই  সমস্ত গাছ অর্থাৎ ফুল, পাতা, কাণ্ড ও মূল ভিজিয়ে টিংচার প্রস্তুত করতে আদেশ করেছেন বলে জানা যায়।জার্মানে আর্নিকা সাধারণের নিকট ফল-ক্রট ( fall-kraut) নামে অভিহিত । Fall অর্থ - পতন এবং Kraut অর্থ- গাছড়া বা লতা । ডা. স্যামুয়েল হ্যানিম্যান ১৮০৫ সালে " Fragmenta de Viribus Medicamentarum" নামক গ্রন্থে আর্নিকার প্রুভিং লিপিবদ্ধ করেন । 
আরো যা পাওয়া যায় তা হলো - আর্নিকা মন্টেনার অপর নাম – লেপার্ডসবেন ( Leopard`s-Bene ) ।
ইহা যৌগিক জাতীয় একপ্রকার বৃক্ষ । এর মূল, ফুল ও পাতাকে একত্রিত করে মূল  অক্ষত রেখে  তৈরি করে ঔষধ। কেবল এর ফুল থেকে তৈরি করা মাদার টিংচার ব্যবহারে খুব বেশী উপযোগী হয় না।কারণ আর্নিকার ফুলে এক রকমের বিষাক্ত ক্ষুদ্র ক্ষুদ্র কীট বাস করে ; আর এই কীটযুক্ত ফুলজাত মূল অক্ষত অবস্থায় সেবন করে অনেকের মৃত্যু হয়েছে।কিন্তু বাস্তবিকক্ষেত্রে আর্নিকা বিষাক্ত নয়, তাই এর লেপার্ডসবেন বা ব্যঘ্র-বিষ নামের সার্থকতা কি, তা বিচারের বিষয়।(পাঠক এখানে উল্লেখিত মাদার টিংচারকে অনেকেই হোমিও ঔষধও বলে থাকেন)। এ চমৎকার হোমিওপ্যাথি ওষুধটি সুপ্রাচীন কাল থেকে প্রথাগতভাবে গার্হস্থ চিকিৎসকদের কাছে বেশ  চলে, আর এমনটা তাই বলায় যায়-উপরিউক্ত বক্তব্যের পরে -তা হলো  ডা. হ্যানিম্যান এর ব্যবহারকে বিজ্ঞানসম্মত করে তোলেন।

আসুন একটু "আর্নিকা মন্টানা" এটার ব্যাপারে হোমিওপ্যাথির প্রচারিত বক্তব্যগুলো উথাপনের দিকে নজর দেয়-যে যে লক্ষণের জন্য "আর্নিকা মন্টানা" সেবন করতে বলে হোমিওপ্যাথিক ডাক্তারেরা-

  • আচ্ছন্নতা ,অচৈতন্য নিদ্রার মত অনুভূতি হলে।
  • সবগুলো অস্থি সন্ধি, হাড় এবং বুকের উপাস্থিগুলো ব্যথাযুক্ত, যেন থেঁতলানো আঘাত লেগেছে, নড়াচড়া করার সময় এবং শ্বাসপ্রশ্বাস নেওয়ার সময় ব্যথা হলে । 
  • হার্টে ব্যথা, যেন চেপে ধরেছে বা এমন যেন একটি শক পেয়েছে এমন অনুভূতি পেলে।
  • কোমড় মচকে যাওয়ার মত ব্যথা হলে।
  • তাৎক্ষণিক মৃত্যু থেকে হঠাৎ আতঙ্কবোধ হলে।*অতিরিক্ত দৈহিক পরিশ্রমের কারণে ক্লান্তি, থেতলানো আঘাত বোধ হলে।
  • চৈতন্য বিলুপ্তি  ঘটলে।
  • আঘাতের কারনে শারীরিক বিকৃতি ও জড়বুদ্ধি-প্রাপ্তি হলে এবং সেই সাথে,মানসিক শক্তির ক্ষীণতা ও জড়তাবোধ হলে।
  •  বিড়বিড় করে একা একা  বকা, ধীরে ধীরে এবং অসংলগ্নভাবে কিছু করা।
  •  ধীরে ধীরে কোন জিজ্ঞাসার উত্তরদান ,তৎপরে আবার নিশ্চুপ হয়ে যাওয়ার মত পূর্বাবস্থাপ্রাপ্তি।
  •  জনগণের উপস্থিতি প্রতি ভীতি ।
  •  স্পর্শে, সংস্পর্শে ভয় ।
  •  বিছানা অনেক শক্ত লাগতেছে এমন বিরক্তিকর  অনুভূতি হলে।
  •  স্মৃতিশক্তি – হঠাৎ সবকিছু ভুলে যায়, দুর্বল অথবা লুপ্ত হলে।
  • সঠিক শব্দ মনে না আসা এর ফলে নিজের বানানো  বেখাপ্পা বা অদ্ভুত  শব্দ প্রয়োগ করার মত আচরণ করলে।
  • মানসিক অবস্থা – অন্যমনস্কতা দেখা দিলে।
  • নৈতিক ও ইচ্ছাশক্তির অভাববোধ হলে।
  • মানসিক আচ্ছন্নতা, বিভ্রান্তি, শৈতিল্য, অবসাদবোধ হলে। 
  • উদাসীনতা – সব কিছুর প্রতি বিরাগ অবস্থার সৃষ্টি হলে।
  • সহজেই হতাশাগ্রস্থ হওয়া, নিরাশায় ভোগা, ভগ্নোৎসাহ এবং  বিশ্বাসের অভাববোধ হলে।
  • অতি অনুভূতি, প্রতিবাদ সহ্য করতে পারে না, সামান্য কারনে চটে যায় এমন আচরণিক পরিবর্তন খেয়াল হলে।
  • অল্পভাষী বিরক্ত হতে অথবা প্রশ্নের উত্তর দিতে অনিচ্ছুক হলে।
  • স্বল্পভাষী, কথার উত্তর দিতে পছন্দ করে না  এমন আচরণ করলে।
  • এছাড়া রোগীর রোগ খুবই কঠিন কিন্তু জিজ্ঞাসা করলে বলে কিছুই হয় নাই, ভাল আছি এমন আচরণ করলে।

এরপর ইংল্যাণ্ডের বিখ্যাত হোমিওপ্যাথ ডা.রিচার্ড হিউজেস বলেন, ভেঙ্গে যাওয়া অঙ্গ থকে উথিত বেদনা আর্নিকা প্রশমিত করে ।ডা.রিচার্ড হিউজেস সম্পর্কে জানতে এখানে যেতে পারেন।

এরপর বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথ আমেরিকান চিকিৎসক এবং মর্ডান হোমিওপ্যাথির বিশিষ্ট একজন  ডা. জেমস টেইলার কেন্ট আর্নিকার ক্রিয়া বিষয়ে কিছু আকর্ষণীয় চিত্র তুলে ধরেছেন । যেমন- দুর্ঘটনার পর বা হঠাৎ" মৃত্যু দেখে আতঙ্ক", তার সাথে রাতে নানা রকম হার্টের সমস্যা । তার ঘুম অর্থই হচ্ছে আতঙ্কের স্বপ্ন দেখা, এজন্য ঘুম ভেঙ্গে যায় । হঠাৎ মৃত্যু ভয়ে সে লাফ দিয়ে উঠে যায়, চিৎকার করে বলে "এখনই ডাক্তার ডাক" । আবার রোগী ভয়াবহ অসুস্থতার মধ্যেও বলতে পারে, "আমি অসুস্থ নই, আমার কোনো ডাক্তারের প্রয়োজন নেই ।"
মহামতি  ডা. কেন্ট বলেন, এ্যাপেন্ডিসাইটিস রোগে আর্নিকার লক্ষণগুলো ভুলে যেও না । তোমরা যদি ব্রায়োনিয়া, রাসটক্স, বেলেডোনা, আর্নিকা ইত্যাদি অনুরূপ ওষুধগুলোর সাথ পরিচিত থাকো তবে তোমাদেরকে আর এ্যাপেন্ডিসাইটিস রোগের জন্য শল্যবিদের কাছে দৌড়ানোর প্রয়োজন হবে না।( পাঠক এই বাক্যটি খুবই ভালো করে মনে রাখা প্রয়োজন) হোমিওপ্যাথিতেই তারা আরোগ্য হবে, এবং, তুমি যদি তা জানতে পারো, তবে বারংবার আক্রমণের ক্ষেত্র ছাড়া তোমাকে আর কখনোই শল্যবিদের কাছে যেতে হবে না । যদি তোমরা তোমাদের ওষুধ চিনতে না পারো, তবে এই ধারণার বশবর্তী হয়ে পড়বে যে, রোগীর পেট কাটতে হবে এবং এ্যাপেন্ডিক্সটি বের করতে হবে । খুরব দু:খের বিষয় যে এ্যাপেন্ডিসাইটিস রোগীদের আমরা ছুরির কাছে সমর্থন করি।

আধুনিকচিকিৎসা বিজ্ঞান কীভাবে কোন অপারেশন সিস্টেম ছাড়া একজনের অ্যাপেন্ডিক্স এর চিকিৎসা করাতে সক্ষম হয়?

উপরে উল্লেখিত কারণগুলো থেকে কী আদৌ এটা ভাবা যায় হোমিওপ্যাথি চিকিৎসা মানব শরীরের জন্য উপকারী?
বর্তমানে আর্নিকা বেশ প্রচলিত হয় যৌন চিকিৎসার সমাধান হিসেবে।বিজ্ঞান পড়ুয়া মানুষজনও এইটা থেকে পিছপা হোন না।বরঞ্চ তারা এগুলোকে নতুন শেখা হিসেবে গ্রহণ করে।কখনো প্রশ্ন তুলতে পারেন না আপনারা? বিজ্ঞানমনস্কতার অভাবচিত্র সমাজে বায়ুর মত সর্বত্র উপচিয়ে পড়ে,আমাদের আধুনিক এই সমাজে বিজ্ঞানের প্রেক্ষাপটে হোমিওপ্যাথির গ্রহণযোগ্যতা নিয়ে কোন প্রশ্ন উথাপন করতে চাই না। শুধু এইটা বলতে চাই-বিজ্ঞানের সত্যতায়,পর্যবেক্ষণ, পরীক্ষণ আর যাচাইয়ের চেয়ে শুধু মাত্র একজন মানুষের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত ফলাফল আদৌ আমাদের জন্য সর্বজনীন ??

আজকে আধুনিকচিকিৎসার ঔষধ বলে আর্নিকা যেমন প্রচলন ঘটিয়েছে হোমিওপ্যাথিতে-ঠিক তেমনি এই ঔষধ যে শুধু ভেষজ তা বুঝতে কোন বিশেষ পড়াশোনার প্রয়োজন হয় না।
সিঙ্কোনা এর থেকে কুইনিনকে আধুনিক বিজ্ঞান সর্বোচ্চ চেষ্টা করছে আরো উন্নত ভাবে ব্যবহার করার জন্য।কারণ হোমিওপ্যাথিতে যেভাবে ব্যবহার করা হয় সেটা সময় নিয়ে শরীরে মারাত্মক যে ক্ষতি গুলো করে তা উপরে এক পর্যায়ে বলেছি

এখন আসুন আর একটি ঔষধের ব্যাপারে সামনে এগোয় যেটাকে হোমিওপ্যাথে আধুনিকচিকিৎসা বিজ্ঞানের ঔষধ বলে সমতুল্য করে- এই ঔষধ হলো বেলেডোনা। 

এই  " বেলেডোনা "এটার ব্যাপারে হোমিওপ্যাথির প্রচারিত বক্তব্যগুলো উথাপনের দিকে নজর দেয়-যে যে লক্ষণের জন্য " বেলেডোনা " সেবন করতে বলে হোমিওপ্যাথিক ডাক্তারগণ।অনেক হোমিওডাক্তার এটাকে প্যারাসিটামলও বলে দাবি করে।

  1. যে কোন রোগে মুখ বা আক্রান্ত স্থান লাল ও উত্তপ্ত হলে্‌
  2. ব্যথা হঠাৎ এসে কিছুক্ষন থেকে হঠাৎ চলে যায় এমন অনুভূতি হলে,
  3. যুদ্ব সম্বন্ধে বেশি আলোচনা করার মনোভাব প্রকাশ করে,
  4. ঘুমের মধ্যে লাথি মারে এমন আচরণ প্রকাশ পেলে,
  5. উম্মাদের মতো চিৎকার করে মারধোর করতে থাকলে এবং কুকুরের ন্যায় ডাক দিলে,  
  6. চুল কাটলে সর্দি লাগে এবং ডাইরিয়া হয় এমন চিন্তাভাবনা করলে,
  7. নিজের চুল টানতে ইচ্ছা হয় এমন ব্যবহার প্রকাশ পেলে 
  8. কাশির পূর্বে ঘাম হলে
  9. যেকোন প্রশ্নের জবাব বোকার মত  করে দিলে 
  10. গরম খাদ্য খেলে  গলা ব্যথা করে, ঠান্ডা খেলে উপশম হয় এমন লক্ষণ প্রকাশ হলে,
  11. চলাফেরা ও অনুভূতি খুব দ্রুত কাজ করলে, 
  12. কল্পনায় রোগি ভূতপ্রেত, ভয় পাওয়ানোর বিভৎস মুখ, কালো রঙের জন্তুজানোয়ার, প্রভৃতি দেখতে পায়। যেমন :কালো কুকুর, কালো নেকড়ে। এই লক্ষণ প্রকাশ পেলে, 
  13. মাথা গরম, মাথার যন্ত্রণা, মুখ আরক্তিম, বন্য হিংস্র দৃষ্টির মত একদৃষ্টি চেয়ে থাকলে,
  14. মাথা ও মুখের দিকে শরীরের সমস্ত রক্ত উঠে আসার উপক্রম ঘটলে,
  15. মাথাযন্ত্রণা রোগি বালিশে মাথা ঘষতে থাকলে,
  16. শরীরে উপর অংশ গরম, নিচের অংশ  ঠাণ্ডা হয়ে আসলে।
এরকম বৈশিষ্ট্য প্রকাশ হলে হোমিওপ্যাথিরা যা দেয় তা হলো "বেলেডোনা" ঔষধ।
আধুনিকচিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এমন অভিজ্ঞতাবাদ কখনো প্রয়োগ হয়েছে কি?
কিন্তু হোমিওপ্যাথিতে অভিজ্ঞতাবাদ এর ব্যবহার এভাবেই সর্বজনবিদিত হয়েছে। আমাদের দেশের গ্রাম কি শহর-সব খানেই আর্থিক অবস্থার কথা বিবেচনায় মানুষ সিদ্ধান্ত নেয় যে সে হোমিওপ্যাথিকের কাছে যাবে নাকি আধুনিকচিকিৎসকের কাছে যাবে। 
মানুষ শরীর সুস্থ হওয়ার জন্যও শর্টকাট থিউরি করতে চায়, কিন্তু এটা তার জন্য শরীরে আরো অসংখ্য রোগের সূচনা ঘটায়।
হোমিওপ্যাথিতে কুইনাইন খুবই বিখ্যাত।কিন্তু বর্তমানে রোগের বিরুদ্ধে লড়াই এ সেই প্রাচীনতম সিনকোনা গাছের ছালের ব্যবহার সম্পূর্ণই অযোগ্য হয়ে পড়েছে।এছাড়াও কুইনাইন এর পার্শ্বপ্রতিক্রিয়া সব সময়েই বিজ্ঞানীদের ভাবিয়ে রেখেছিলোই,এরপরেই নতুন আধুনিকঔষধের উদ্ভব ঘটে,আর কুইনাইনের ব্যবহার কমে যায়।এর মুখ্যম কারণ- "ম্যালেরিয়া প্যারাসাইট প্লাসমোডিয়াম ফলসিপেরাম জেনেটিক মিউটেশনের মাধ্যমে এমন এক স্ট্রেইনে রূপান্তরিত হয়েছে, যার নামকরণ করা হয়েছে পিএফপাইলিন। ম্যালেরিয়া প্যারাসাইট প্লাসমোডিয়াম ফলসিপেরামের এই ভয়ংকর স্ট্রেইনটি প্রথম শনাক্ত হয় কম্বোডিয়ার পশ্চিমাঞ্চল পাইলিনে। সে জন্য স্ট্রেইনটির নামের সঙ্গে পাইলিন শব্দটি যোগ করা হয়েছে। এটি একটি নতুন সুপারবাগ, যার বিরুদ্ধে বিদ্যমান সব কার্যকর ওষুধ অকার্যকারিতা দেখাচ্ছে। তাহলে হোমিওপ্যাথির প্রচলন কি এভাবে ব্যাখ্যায়িত করে ঔষধের উদ্ভবে সক্ষম??
২০১৫ সালের দিকে দেখেছি টু ইউইউ যে কারনে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছে তার প্রেক্ষাপট।সেই প্রেক্ষাপট এর  পরীক্ষণে   পাওয়া  আরটিমিসিন অনু  কতটা ফার্মেসী বিদ্যাকে এগিয়েছে ম্যালেরিয়ার বিরুদ্ধে শক্তিশালী ঔষধ তৈরিতে তা আমরা জানি।সেখানে হোমিওপ্যাথির সেই প্রচলিত চিকিৎসা আজ কুসংস্কার ছাড়া আর কিছুই নয়।

হোমিওপ্যাথিতে কিছু উদ্ভট ঔষধও আছে যেগুলো তৈরির জন্য এগুলো ব্যবহার করে- যেমন, মানুষের মূত্র বা সাপের মূত্র থেকে ( অ্যাসিডাম ইউরিকাম),অ্যানথ্রাসাইট কয়লা,এরপর মিফাইটিস এর ক্ষেত্রে একটু সামনে এগোলে যা পাবো তা হলো ভোঁদড়ের মল বা কখনো কখনো স্কাংক(Skunk) প্রাণীর বিষ্ঠা।এই স্কাংক প্রাণীর বিষ্ঠা থেকে র‍্যাবিস রোগের উদ্ভব হয়। এই মিফাইটিস তৈরি হয় কাশির নিরাময়কারক হিসেবে।একটু সামনে এগোয় -ভোঁদড় এবং স্কাংক প্রাণীর   মলদ্বারের গ্লাণ্ড অ্যালকোহলে দ্রব করিয়া টিংচার প্রস্তুত হয়।
মিফাইটিস কখন সেবন করতে দেন হোমিওপ্যাথিকেরা?
তারা বলেন  হুপিংকাশির একটি শ্রেষ্ঠ ঔষধ, সুফল পাইতে হইলে নিম্নক্রম হইতে ব্যবহার করা উচিৎ। শ্বাসরোধ বোধ, হাঁপানীর ন্যায় কাশির আবেগ, আক্ষেপজনক কাশি, কাশি এত প্রবল যে মনে হয় প্রতিবার কাশির আবেগের সাথে  প্রানবায়ু বের  হয়ে যাবে। শিশুকে তুলে  ধরতে হয়, তাহার মুখ নীল হয়ে  যায়, নিঃশ্বাস ফেলতে পারেনা। বক্ষের উপর অংশে শ্লেষ্মার ঘড়ঘড়ি। রোগী বরফ জলে গোসল করতে চায়। মন উত্তেজনা পূর্ণ, নানা কল্পনায় ভরা। না ঘুমাতে না কাজ করতে পারে।চোখে অত্যন্ত শ্রম জনিত বেদনা, অন্ধকার দেখে, অক্ষর চিনতে পারেনা, শুক্লমণ্ডল লাল, চক্ষু উত্তপ্ত ও বেদনা দায়ক। দন্তমূলে ঝাঁকিমারা বেদনা। মুখমণ্ডল স্ফীত,মুখে তাম্রাসা অনুভুতি , যেন পিয়াজ খেয়েছে অনেক বেশি । পায়ে রক্ত প্রধাবনের জন্য রাত্রে জেগে  উঠে। জল, আগুন প্রভৃতি সুস্পষ্ট স্বপ্নদেখে। পান করার সময়, অথবা কথা বলার সময় হঠাৎ গলনলীর সঙ্কোচন। ভুক্তদ্রব্য ভিন্ন পথে চলে যায়। কৃত্রিম ক্রপ, শ্বাস ফেলতে পারেনা। আক্ষেপিক ও হুপিংকাশি। দিনে কমে  থাকে কিন্তু রাত্রে বারবার কাশির উদ্রেক হলে, তাৎক্ষণিক আহারের পর বমন। হাঁপানী, যেন গন্ধকের ঘ্রাণ নিচ্ছে মনে হয়,  কথা বললে কাশি; শূন্যগর্ভ গভীর কাশি, স্বরভঙ্গ এবং সারাবুকে ব্যথা। তীব্র আক্ষেপিক কাশি, রাত্রে বৃদ্ধি। এমন লক্ষণে মিফাইটিস সেবন হয়।

আধুনিক বিজ্ঞান কিভাবে এটাকে সমর্থন করে যার উৎসস্থল র‍্যাবিসের উদ্ভব হওয়ার জণ্য প্রধান???

এরপরে -ল অফ সিমিলারিটি এর আরো বেশ কিছু ধরনের প্রয়োগ দেখা যায়। রোগীর কয়েকফোটা রক্ত , রোগীকে খাওয়ানো হয়, কারো যদি  ফোঁড়া হয় এটাকে সারানোর জন্য  সেই ব্যক্তিরই ফোঁড়ার 
রস খাওয়ানো হয়,এটা নাকি শরীরে ঐ ফোঁড়াকে সারতে তেজ বৃদ্ধি করে সারিয়ে তুলবে।আধুনিক বিজ্ঞান জানে ফোঁড়া হয় জীবানূর আক্রমণে এবং সেখানে পুঁজ জমা হয় এবং প্রদাহ হয়।আর এগুলো ফোঁড়ার রস খাওয়ানোতে কখনোই সমাধান হয় না।বরঞ্চ সমস্যা বাড়ে।এরপর যক্ষ্মা সারানোর জন্য রোগীর থুথু বা রক্ত রোগীকে খাওয়ানো হয়।আধুনিক বিজ্ঞান জানে মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস ব্যাক্টেরিয়ার সংক্রমনে এই রোগ হয়,আর এই রোগের চিকিৎসা সারানোর জন্য ঔষধ সেবন করতে হয়,যাতে টিবি এর জীবানূ স্প্রেডিং করতে না পারে। 
যদি কারো আমাশয় হয় -তাদের ক্ষেত্রে হোমিওপ্যাথি যা করে তা হলো মলকে ছেঁকে তা রোগীর উপর প্রয়োগ করা হয়। এটা কতটা ভয়ানক অবস্থা সৃষ্টি করে শরীরে তা কী কেউ বোঝে না?

নাকি এই সকল ব্যধির জন্য হোমিওপ্যাথির এমন "ল অফ সিমিলারিটি"ই প্রাসঙ্গিক??

এখানে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার একটা অংশ বলা যায়--" ব্যধি থেকে মুক্তির জন্য অভিজ্ঞতাবাদের অনুশীলনের মিল দেখা গেলেও, হোমিওপ্যাথির যথার্থতার বৈজ্ঞানিক প্রমান নেই"


হ্যানিমনের মতে ঔষধ যত কম বস্তুগত হবে,ততবেশি হবে সেটার ক্ষমতা।ব্যাপারটা কেমন? যেমন ধরুন আপনি দৈনন্দিন ব্যবহারকৃত ৫মিলি এর  এক চামচ চিনি মিশিয়েছেন বঙ্গোপসাগরে।তাহলে বলুন চিনির কি আদৌ এখানে তুলনা হবে?
হ্যানিম্যানের এমন ভাবে ঔষধ বানানোর জন্য একটা স্কেলের উদ্ভব করেন  সেই স্কেলের নাম সেন্টেসিমাল স্কেল। এই স্কেলের এককের নাম দেন 'ডাইলিউশন'।হোমিওপ্যাথিতে তিনটি লগারিদ্মিক শক্তির মাপকাঠি নিয়মিত ব্যবহার করা হয়। হানিম্যান সি স্কেল বা সেন্টেসিমাল স্কেল তৈরী করেন প্রতি ধাপে ১০০ ভাগে ভাগ করে। হানিম্যান প্রায় সারা জীবন সেন্টেসিমাল মাপকাঠিই পছন্দ করেছেন। একটা ২সি লঘুকরণ একটা বস্তুকে একশ ভাগের একভাগ লঘু করতে লাগে, তারপর তার থেকে কিছুটা আবার একশর গুণনীয়ক দিয়ে পাতলা করা হয়। ফলত দ্রবণটি মূল দ্রবণের থেকে ১০,০০০ ভাগের একভাগ পাতলা হয়। একটা ৬সি তরলীকরণ এই প্রক্রিয়াকে ছয়বার পুনরাবৃত্তি করে, যার ফলে মূল দ্রবণ তরল হয়ে যায় একটা গুণনীয়ক, 100−6=10−12দিয়ে (এক ট্রিলিয়ন ভাগের
একভাগ দিয়ে বা 1/1,000,000,000,000).এর বেশী লঘুকরণ হয় একইভাবে। 

এটার কারণ নিশ্চয় বোঝা গেছে? একটু আগেই জেনেছি যে হোমিওপ্যাথিতে একটা দ্রবণ যত পাতলা হবে তত বেশী শক্তি হবে বলা হয় এবং হোমিওপ্যাথদের দ্বারা বেশী লঘু বস্তু বেশি ক্ষমতা সম্পন্ন হয় এবং বেশী গভীরে গিয়ে কাজ করে বলে বিবেচনা করা হয়। শেষ বস্তুটি এত পাতলা হয়ে যায় যে তাকে লঘুকরণের পদার্থ (শুদ্ধ জল, শর্করা বা এ্যালকোহল) থেকে আলাদা করা যায় না । 
হানিম্যান ৩০সি লঘুকরণের প্রবক্তা ছিলেন (তার মানে 1060).তাঁর সময়ে এটা ধরে নেওয়া স্বাভাবিক ছিল যে নিরাময়গুলি যত ইচ্ছে পাতলা করা যায়, যেহেতু অনু বা পরমানুর একটা রাসায়নিক দ্রব্যের সবথেকে ছোট সম্ভব একক, এটা বোঝা সবে শুরু হয়েছিল। সবথেকে লঘুকৃত দ্রবণ যার মধ্যে একটা অন্তত মুল বস্তুর অনু থাকবে, তা হচ্ছে 12C. প্রমাণ সমূহ (প্রোভিংস) :- হানিম্যান নিজের উপর এবং অন্যদের উপর ওষুধগুলি পরীক্ষা করেছিলেন, অসুস্থদের নিরাময় দেওয়ার আগে। প্রথমে তিনি অসুস্থদের নিরাময় দেন নি, কারণ তিনি ভেবেছিলেন যে, প্রায় একই রকম নিরাময়, রোগের মত একই রকম অভিলক্ষন দেখানোয়, বোঝা অসম্ভব হয়ে যাবে কোন অভিলক্ষণ নিরাময় থেকে এসেছে আর কোনটা রোগটি থেকে। তাই অসুস্থ লোকেদের এই পরীক্ষা থেকে বাদ রাখা হয়েছিল। কোন নিরাময়টা কোন বিশেষ রোগের জন্য কার্যকরী তা ঠিক করাকে বলা হত প্রোভিং, মূল জার্মান শব্দ এর অনুকরনে যার মানে “পরীক্ষা”। একটি হোমিওপ্যাথিক প্রোভিং হচ্ছে সেই পদ্ধতি যার সাহায্যে হোমিওপ্যাথিক প্রয়োগের  রুপরেখা নির্ণীত হয়।কিন্তু এই সকল লঘুকরণ ব্যাপার গুলোকে জানা কোন বৈজ্ঞানিক সুত্র দিয়ে ব্যাখ্যা করা যায় না এবং ডাইলিউশনের গুনাগুণও ব্যাখ্যা করা যায় না।


এই হোমিওপ্যাথিতে রোগকে বাদ দিয়ে শুধু মাত্র লক্ষণ ধরে ধরে রোগীকে ঔষধ দেয়া হয়।একই রোগে আক্রান্ত আর একজন রোগীর ঔষধ একই নাও হতে পারে।সেই শুরু থেকে হোমিওপ্যাথির ডোজ নিয়ে বিতর্কে মূল ধারার বিজ্ঞান থেকে হ্যানিম্যানের শিষ্যরা আলাদা হয়ে গেলেন।