লেখালেখি করা বেশ tough topic,কিন্তু ইচ্ছের বশে মাঝে মাঝে হাত চলে কলমের সাথে নানান ঢংয়ে।এই ইচ্ছে গুলো কখনো নিসঙ্গ নরম থাকে, আবার কখনো দল বেধে বেধে থাকে, আবার কখনো ছদ্মবেশী হয়ে অস্তিত্ব খোজে সৃজনের। লেখক লেখক ভাব অথচ লেখনির অভাব, এই হতাশায় নতুনত্ব আর সৃজনের খোজে মহাসমুদ্রের বেলাভূমিতে এসে জলবাহন খুজতেছি ,সাগরের বহমানতায় গা ভাসিয়ে দেব তাই। এই বহমানতায় গা ভসিয়ে দেবার জন্য রয়েছে হরেক রকমের জলবাহন। প্রত্যেক জলবাহনই এক এক প্রকারের শিক্ষার রাস্তা, প্রত্যেক রাস্তার রয়েছে স্বাগতম বার্তা ।এই জলপথ গুলোর স্বাগতম বার্তায় যতই দৃষ্টি পড়তেছে ,ততই মনের গহীনে নিস্তব্ধতার ঘরে হঠাৎই তৃষ্ণা জমতেছে বিপুল পরিমানে। অতঃপর এক রাস্তাকে মনের সাথে পরিচিত করাতে, সৃজনের অস্তিত্বকে খুজে পেতে এক সময় উপস্থিত হলাম “বিজ্ঞান” নামক নতুন শব্দের, নতুন পথের সাথে।
(বাংলায় এর অর্থ “বিশেষ জ্ঞান”। সংস্কৃত উপসর্গের “বি” –অর্থ ‘বিশেষ রূপে’। আর (জ্ঞান)- মানে সাধারণ অর্থে “কোনো বিষয় সম্পর্কে পরিচিত থাকা ,জানা থাকা”। দুইয়ে মিলিয়ে “বিজ্ঞান”।)কিন্তু এই বিশেষ জ্ঞানের শর্ত হল ,এক মানুষ থেকে অন্য মানুষের নিকট শেয়ার করা। মাঝে মাঝে প্রশ্ন আসে মনের মাঝে সব জ্ঞানই কি শেয়ার করা যায় ?
যাই হোক ,
অতঃপর যখন বিজ্ঞানের কাছে এলাম ,তখন বিজ্ঞান আমাকে এক এক করে অনেক অনেক ধারাবাহিকতা দিল যা তে আমি চতুর্দিকের ভিন্ন প্রকারের অসীম শান্তি আর এককভাবে মুক্তমনা লেখক হিসেবে নিজেকে ভাবতে শুরু করলাম, মূলত বিজ্ঞানই আমাকে এটা ভাবতে বাধ্য করেছে।
তখন
সবে মাত্র ক্লাস থ্রীতে পড়ি । ‘’পরিবেশ পরিচিতি বিজ্ঞান’’ বিষয়ের সাথে কেবল প্রাতিষ্ঠানিক ভাবে হাতেখড়ি। আশেপাশের পরিবেশ আর এর সাথে জড়িত বিজ্ঞানকে সূচনা স্বরুপ জানতে পাচ্ছি,এটাই কত অদ্ভুত লাগতো। প্রাতিষ্ঠানিক শিক্ষার আগেই, বাড়িতে থাকা প্রযুক্তির সাথে ম্যানুয়াল স্ক্রিপ্ট ছাড়াই হাতেখড়ি পাই দৈনন্দিন ব্যবহারে, সবচেয়ে বেশি আশ্চর্যের ছিল টিভির যে রিমোট তা , এটার কাজ করত অদৃশ্যতে দেখে ,বেশ অবাক হয়ে যেতাম, দিনে কতবার যে রিমোটের মাথায় থাকা ছোট এলইডি লাইটের দিকে তাকাতাম ,কিন্তু কোনো আলোর দেখা পেতাম না। এভাবেই অজ্ঞাত অবস্থা মনের শূন্যতায় স্থির হয়ে যেতে থাকে ,সত্য আড়ালে চলে যায়।তখন আমাদের পাড়ার এক সমবয়সী,নাম সিফাতুল , সে তখন আমার থেকে কয়েক ক্লাস সিনিয়র , এখন সে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার । সে ও তখন আমাকে একই রিমোটের কাহিনী শেয়ার করল , কিন্তু এর ভেতরের রহস্য জানা গেলো না।আমরা দুজন মিলে এক সময় টাকা শেয়ার করে ‘’স্মার্ট”’ নামক একটা বাটন ওয়ালা ফোন কিনি ১৭০০ টাকা দিয়ে। এই ফোনের ক্যামেরা দিয়ে একদিন সিফাত আমাকে দেখালো রিমোট রহস্য , এরপর জিজ্ঞেস করেছিলাম কেনো এমন হচ্ছে ? খালি চোখে দেখা যাচ্ছে না অথচ ক্যামেরার চোখে দেখা যাচ্ছে?
এই প্রশ্নের নিশ্চুপ অবস্থা বিরাজ করেছিল সেদিন।
ক্লাস থ্রীতে বিজ্ঞানের সংজ্ঞা ছিল না ( বিশেষ ভাবে সূচিপত্রে “আমদের পরিবেশ’’ নামক টাইটেল এই অধ্যায় শুরু )।
অতঃপর দিন যতই যেতে থাকে বিজ্ঞানের কাছে আমার চাহিদার থেকে পাওনা বেড়ে যেতে থাকে , অভাব এর থেকে উপযোগ বৃদ্ধি পেতে থাকে।এরই মাঝে ৩ টা জিনিস এর উদ্ভব ঘটে মনে ( কী ?, কেনো ?, কিভাবে ?) এই ৩ জন কে নিয়ে বিজ্ঞানের ছোট ছোট থেকে বড় বড় সব প্রযুক্তির কাছে হাজারো প্রশ্নের দ্বারা আবদ্ধ হয়ে যেতাম , এখনো হই আরো বেশি, বহু গুণে ।
একসময়, হালকা করে পরিচিত হলাম , আলো ব্যাপারটার সাথে। এর মাঝে যে আবার বিভিন্ন ভাগ আছে তা জানতাম না আগে , তাই নতুন করে ব্যাপারটি জেনে খুবি খুশি হলাম। অতঃপর আমার ছেলেবেলার কৌতুহলী মনের উথিত রিমোট রহস্যের খুব নিকটে এসেছি বলে আরো খুশি লাগতেছিল। আর দেরি নয় ,অবশেষে ব্যাপারটা হালকা করে জেনে গেলাম। “ইনফ্রারেড রে “ নামক অদৃশ্য অবলোহিত আলোর চমকে এটা ঘটে ।
“ইনফ্রা” মানে কোনো কিছুর কম বুঝাতে ব্যবহার করা হয়। বাংলায় সংস্কৃত উপসর্গের --(অব)মানে “ সম্যকভাবে”। ইনফ্রারেড(infrared) “অবলোহিত” এর অর্থ দাঁড়ায় “ লালের চেয়ে কম’’ । আলোর মাঝে যত মৌলক আলো রয়েছে সেই সবের মাঝে লাল আলোর কম্পাংকো সবচেয়ে কম। ঠিক তেমনি ইনফ্রারেড আলো ,লাল আলোর চেয়ে ও কম কম্পাংকের আলো ।
( কম্পাংক শন্দটি কারো কাছে নতুন মনে হতে পারে, আবার কারো কারো পরিচিত,তারপরো এটার হালকা পরিচয় করিয়ে একটূ জামা কাপড় পড়িয়ে দেই-- একক সময়ে কোনো ঘটনা একই ভাবে যতবার ঘটতে থাকে তা হল কম্পাংক। আর একটু এগোলে বলা যায় , এক সেকেন্ডে সময়ে সম্পন্ন হওয়া পুর্ণ স্পন্দন কে কম্পাংক বলা হয়। যারা স্পন্দন কথাটার সাথে পরিচিত তারা অন্যদের এই সঙ্গা বুঝাতে সাহায্য করিবেন।)মহাবিজ্ঞানী নিউটন আঠারো দশকের সময়ে প্রিজমের দ্বারা আলোর ব্যাখ্যা করেছিলেন , ঠিক তেমনি ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী স্যার ফ্রেডরিক উইলিয়াম হার্শেল ও প্রিজমের মধ্যে দিয়ে সুর্যের আলো পাঠিয়ে একই পরীক্ষা করেন ,কিন্তু পরবর্তীতে তিনি বিভিন্ন রংযের আলোয় থার্মমিটার রেখে তাপমাত্রা বৃদ্ধি পরীক্ষা করেন । এই পরীক্ষায় তিনি লাল আলোর সাথে কিছু অন্ধকার এলাকা পান , এই অন্ধকার এলাকা ও তাপমাত্রা বৃদ্ধি করতেছে ,কিন্তু এখানকার আলো দৃশ্যমান নয়। এরপর এই এলাকার নাম হয়ে গেলো অবলোহিত( ইনফ্রারেড) রশ্মি।এই আলোর কম্পাংক ৩ গিগাহার্জ থেকে ৪০০টেরা হার্জ আর তরঙ্গদৈর্ঘ্য ৩৫ সেন্টিমিটার থেকে ৭৪৫ ন্যানো মিটার। আর একটু ভালো ভাবে আমরা শব্দের ক্ষেত্রে যেমন , ২০ হার্জ- ২০,০০০ হার্জ কম্পাঙ্কের বাইরে সৃষ্ট কোন শব্দই শুনতে পাই না। অর্থাৎ কোন বস্তুর প্রতি সেকেন্ডে ২০টির কম ও ২০,০০০টির বেশি কম্পনে সৃষ্ট শব্দ আমরা শুনতে পাই না। আবার ৩৯০ ন্যানোমিটার-৭৫০ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যরে বাইরের কোন আলো আমরা দেখতে পাই না (১ মিলিমিটার = ১০০০ মাইক্রোমিটার; ১ মাইক্রোমিটার = ১০০০ ন্যানোমিটার) ।
তেমনি ইনফ্রারেড এর ক্ষেত্রে ৭-৩০০ মাইক্রোমিটার তরঙ্গদৈর্ঘ্যরে আলো যা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসেবে ১-৪৩০ টেরাহার্জ (১০০০ হার্জ = ১ কিলোহার্জ; ১০০০ কিলোহার্জ = ১ মেগাহার্জ; ১০০০ মেগাহার্জ = ১ গিগাহার্জ; ১০০০ গিগাহার্জ = ১ টেরাহার্জ) কম্পাঙ্কবিশিষ্ট। এই আলো আমদের মত Homo sapiens এর পক্ষে দেখা সম্ভব হয় না।
অতপর আমার রিমোট রহস্য মোটামুটি ভাবে জেনেছি, জানার মাধ্যমে অজানাকে আরো গভীর থেকে খোজার তৃষ্ণা বেড়েই চলেছে।যাই হোক , বিজ্ঞানের অন্য কিছু নিয়ে অন্যকোনো দিন আসবো। স্টিভ জবসের ভাষাকে একটু রঙ মাখিয়ে “ভালো থাকবেন, ক্ষুধার্ত থাকবেন”

0 Comments